Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

Bangla FMbyBangla FM
১০:৩৪ am ১৯, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

ঢাকা, ১৯ মার্চ ২০২৫ (বুধবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সেনাবাহিনীর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এছাড়াও, সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এই সফর দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা জোরদার করবে বলে আশা প্রকাশ করেন। আলোচনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালা, অবসরপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সেনা সদস্যদের বিষয়ে চলমান কার্যক্রম এবং সম্প্রতি আহত ছাত্র-জনতার চিকিৎসায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

Tags: প্রধান উপদেষ্টা্সেনাপ্রধান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম