Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:২৮ pm ১৩, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

জবি প্রতিনিধি 

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আট বছর বয়সী মেয়ে আছিয়ার গায়েবানা জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাযায় ইমামতি করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। 

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ নৈতিকতাহীন শিক্ষা। পাশ্চাত্য মূল্যবোধহীন শিক্ষাব্যবস্থা দিয়ে ধর্ষণ রোধ করা সম্ভব নয়। এজন্য নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তার করতে হবে। পাশাপাশি, কুরআনের বিধান অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই ধর্ষণমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।” 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “দীর্ঘসূত্রতা, বিচারহীনতা এবং সমাজের নৈতিক অবক্ষয়ের কারণেই আজকের আছিয়ার মতো ঘটনা ঘটছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ধর্ষণমুক্ত সমাজ গঠনে তরুণদের দায়িত্ব নিতে হবে। ইসলামি মূল্যবোধ অনুসারে আত্মগঠনের মাধ্যমেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” 

শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমরা বাংলাদেশে এমন ন্যক্কারজনক ঘটনা আর দেখতে চাই না। প্রশাসনকে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে হবে। আমরা আর গায়েবানা জানাজা পড়তে চাই না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম