Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Bangla FMbyBangla FM
৮:৫১ am ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্যদ্রব্য মজুদ-সরবরাহ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।


তিনি জানান,  সোমবার রাতে লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল বাস টার্মিনাল এলাকায় ব্যবসায়ী আকাশ চন্দ্র সাহার মালিকানাধীন অক্ষয় স্টোরে নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষি ভাই চাল, বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্য মজুদ-সরবরাহ ও বিক্রির খবরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায় এতে ব্যবসায়ী আকাশকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া একই এলাকায় তৌহিদুল ইসলামের মালিকানাধীন বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসতর্কতার সঙ্গে পণ্য উৎপাদন করার অভিযোগ পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ইউএনও জামশেদ আলম রানা আরও বলেন, “ব্যবসায়ীদের নিম্নমানের ভেজাল পণ্য মজুদ, সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ এবং সাতদিনের মধ্যে বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার উৎপাদনে সময় বেঁধে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
  • গাজীপুর–৩ আসনে বিএনপির প্রার্থীর রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ
  • বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম