Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই ভাই নিহত

Bangla FMbyBangla FM
৫:০২ am ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:- সিলেটে-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০ টার দিকে সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বলাউরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী বলাউরা বাজার সংলগ্ন এলাকার কসরপুর গ্রামের মৃত্যু জমির আলীর ছেলে রুবেল আহমেদ (২০) ও তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুস সালেক (২০)।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশায় চালক ছাড়াও ৫ জন যাত্রী ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানান,  রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে মামুন পরিবহনের বাস (ঢাকা মেট্রো ন-১২-১৯৫১) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুবেল ও তার চাচাতো ভাই সালেক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

Tags: দুর্ঘটনাযানবাহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা
  • ইসলামি ব্যাংকের টাকা চুরিঘটনায় পায়ের জুতা দেখে চোর সনাক্ত  
  • শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম