Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Bangla FMbyBangla FM
১০:০২ am ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে এক সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গ্যারেজে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক্টর ইসমাইলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও যানটি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “ঘাতক চালককে ধরতে অভিযান চলছে।”

এদিকে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে তারা কাউকে পায়নি। তবে হাসপাতালের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ইসমাইলের মৃত্যু হয়।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৭: হাসপাতালে রিয়াজুল হান্নান, মামলা দায়ের
  • সৈয়দপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ভোটের বার্তা নিয়ে টাইমলাইনে ফেসবুকের নীল-সাদা কার্ড
  • বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
  • সীমান্তবর্তী অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম