Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আহত বীরদের জন্য স্বাস্থ্যকার্ড:মৌলভীবাজারে শুরু পুনর্বাসন কর্মসূচি

Bangla FMbyBangla FM
৪:০১ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দফায় ১৬ জনের হাতে বিনামূল্যে স্বাস্থ্যকার্ড তুলে দেওয়া হয়েছে।

রবিবার (৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন ব্যক্তিগতভাবে কার্ডগুলো বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ মামুনুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ,প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ,সিনিয়র সাংবাদিক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল সহ আহত আন্দোলনকারীদের কয়েকজন;হাসানুল বান্না সজিব,অপু আলম,সালেহ আহমদ,শাহ জামাল প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,“জুলাই-আগস্টের গণজাগরণে ছাত্র-জনতার অবদান ছিল ঐতিহাসিক। তাদের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। সরকার নিশ্চিত করছে, আহতদের যেন চিকিৎসা ব্যয় কোনো বাধা না হয়ে দাঁড়ায়। তাই এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে তারা সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা পাবেন।”

তিনি আরও জানান,তালিকাভুক্ত ও গেজেটভুক্ত বাকি আহতদের পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।

এই স্বাস্থ্যকার্ড উদ্যোগকে স্থানীয় মহল সাধুবাদ জানিয়েছে,যা রাষ্ট্র ও জনগণের মধ্যে দায়িত্বশীলতার সেতুবন্ধ গড়ে তুলবে বলেও অনেকে মনে করছেন।

Tags: মৌলভীবাজারে শুরু পুনর্বাসন কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে: তারেক রহমান
  • ১৭ বছর পর নাম পরিবর্তন বিডিআর নামে ফিরছে বিজিবি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম