Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি মানসিক সমস্যায় ভুগছিলেন

Bangla FMbyBangla FM
৯:০১ am ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


জাহিদুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনা বেগম কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।

নিহতের দেবর মো. আব্দুল হাই জানান, “আমার ভাবি দীর্ঘ ৫-৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল (১৫ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।”

সকালে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে চকপাড়া এলাকায় গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, “আমিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: ঝুলন্ত লাশ উদ্ধারদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম
  • ময়মনসিংহে এনসিপি’র ইফতার মাহফিল
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার
  • পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম