Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

Taslima TanishabyTaslima Tanisha
১২:০২ pm ১৯, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, অন্যান্য, বিশ্ব
A A
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত এবং ২২৮ জন আহত হয়েছে। খবর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। মানবিক সহায়তা বিতরণের সময়ও ইসরায়েলি সেনাদের গুলিতে ৮ জন নিহত এবং ৩৩ জনেরও বেশি আহত হয়েছে।

এছাড়া, শিশুসহ আরও চারজন অনাহারে মারা গিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে ৪৩৫ জন, যার মধ্যে ১৪৭ জন শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রাখায় উপত্যকার ২৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে। আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণাঞ্চলে ছড়াবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

Tags: গাঁজাফিলিস্তিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম