Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

Bangla FMbyBangla FM
৩:৩৫ pm ০২, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:


যশোরের শার্শা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

অদ্য ০২ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত জেলেপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল ধানের ক্ষেতের মধ্যে থেকে ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত দেশী পিস্তল ও গুলির মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।

উক্ত দেশী পিস্তল ও গুলি থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম চলমান হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উক্ত কার্তুজের গায়ে খোদাই করে কেএফ লেখা থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলিটি ভারতের পুনে শহরের Kirkee Factory(KF) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুতকৃত। তিনি আরো জানান দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tags: পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম