Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরুবোঝাই ভুটভুটি উল্টে প্রাণ হারালেন এক গরু ব্যবসায়ী

Bangla FMbyBangla FM
১১:২২ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গাজীউল ইসলাম (৪০) উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া সরাইল গ্রামের বাসিন্দা ও নজরুল ইসলামের ছেলে।

দুর্ঘটনা সোমবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মনঝার-বটতলী রোডের তালশন মোড়ে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীউল ইসলাম পেশায় গরু ব্যবসায়ী। তিনি গ্রামাঞ্চল থেকে গরু কিনে শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটিতে বহন করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। ওইদিনও তিনি সহযোগীদের নিয়ে গরুবোঝাই ভুটভুটিতে বাজারে যাচ্ছিলেন।

তালশন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত গিয়ে গাজীউল ইসলাম ও চারটি গরুকে উদ্ধার করেন। গরুগুলো অক্ষত থাকলেও গাজীউল গুরুতর আহত হন। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, “এটি একটি সড়ক দুর্ঘটনা। নিহত ব্যক্তি নিজেই ভুটভুটির মালিক ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
  • বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম