Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল মহিউদ্দিন টিপু করলা চাষে সফল

Bangla FMbyBangla FM
১১:৫৩ am ২২, এপ্রিল ২০২৫
in কৃষি
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী)  প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার পাতারপোল গ্রামের যুবক মহিউদ্দিন টিপু (৩০) এখন কৃষিক্ষেত্রে পরিচিত নাম। নানা চড়াই-উতরাই পার করে, আজ তিনি সফল করলা চাষি। তাঁর জীবনযাত্রার পরিবর্তন আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা।

কর্মজীবনের শুরুতে মহিউদ্দিন সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতারণার শিকার হন। এরপর ঢাকা শহরে বায়িং হাউজে কাজ শুরু করলেও তা ছিল অস্থির। কিছুদিন পর, স্ত্রী মোসাম্মাত ফাতেমার পরামর্শে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং কৃষিতে হাত দেন। প্রথমে ছোট পরিসরে করলা চাষ শুরু করলেও এখন তার দুই খণ্ড জমিতে প্রায় ১২০০টি করলা গাছ রয়েছে। প্রতি সপ্তাহে তিনি ২০-২৫ হাজার টাকা আয় করেন, মাসে ১ লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি, লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাকসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

মহিউদ্দিন প্রতিনিধিকে  বলেন, ‘শুরুতে কোনো পুঁজি ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ্ আমরা ভালো আছি। ৫০ শতক জমিতে ৩ লাখ টাকার করলা বিক্রি করেছি।’ তবে, বাজারে সিন্ডিকেটের কারণে দাম কমে যায়, যার সমাধান চেয়েছেন তিনি।

মহিউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম জানান, শুরুতে টিউশনি ও সেলাই মেশিনের কাজ করে সংসার চালালেও এখন তারা ভালো আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন জানান, মহিউদ্দিনের করলা চাষে কৃষি অফিস সহযোগিতা প্রদান করে। তাঁর সফলতা দেখে পার্শ্ববর্তী কৃষকরাও এখন উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি
  • বকশীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র গ্রামে স্থানান্তর
  • মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী
  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম