Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে যমুনা নদীতে নৌ পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ আটক

Bangla FMbyBangla FM
৬:০২ am ২২, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজীর অভিযোগে ৪ জন চাঁদাবাজজ, একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) , নগদ টাকাসহ গ্রেফতার করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ।

২০ এপ্রিল রবিবার দৌলতপুর উপজেলার বাঁচামারা নামক এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রঞ্জু আহমেদ (২৬) রফিকুল ইসলাম, লাভলু হোসেন (২৫) পিতা- লোকমান হোসেন, শরিফ শেখ (৩৫) পিতা- রাহাজ শেখ, শাকিল আহমেদ (২৮) পিতা- বাবলু শেখ। এরা সকলেই দৌলতপুর উপজেলার  চর কালিকাপুর এলাকার বাসিন্দা সহ অজ্ঞাতনামা ৪/৫জন।

এবিষয়ে পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ এই চাঁদাবাজ সিন্ডিকেট যমুনা নদীতে চলাচলকারী বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজি করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার বাঁচামারা যমুনা নদীতে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো হাসুয়া , নগদ ৩৫০০/-টাকা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, পাটুরিয়া নৌ থানা পুলিশ যমুনা নদীতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে । তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার আসামীদের মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে । এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় চাঁদাবাজি অভিযোগে একটি মামলা করা হয়েছে।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে মা-মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি
  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম