Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে অটোচালককে হত্যা করে অটো ছিনতাই 

Bangla FMbyBangla FM
১১:৩২ am ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া:

শেরপুরে আব্দুল  লতিফ (৫৫) নামে এক অটো চালককে হত্যার পর তার অটোটি  ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। 

রোববার দিবাগত রাতের কোন এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  নিহত অটো চালক সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আব্দুর  মালেকের ছেলে এবং  লতিফ ৪ সন্তানের জনক।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আব্দুল  লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেন নাই । এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে  আব্দুল লতিফকে  হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে চলে যায়।  

সোমবার (২১ এপ্রিল) সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ  আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটো চালকের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালকের  একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করে। 

পুলিশের প্রাথমিক ধারণা, আব্দুল  লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার অটোটি ছিনতাই করে নিয়ে গেছে। 

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Tags: অপরাধছিনতাইহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম