Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বীর মুক্তিযোদ্ধার বসতঘর, প্রশাসনের সহায়তা প্রদান

Bangla FMbyBangla FM
৪:৪৩ pm ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ঘটনাটি ঘটে গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে। যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান আবুবকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত খবর দেওয়া হয় বুড়িচং ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুইটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আবুবকর সিদ্দিক। তিনি বলেন, “আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব।”

এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক আর্থিক অনুদান ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।

ইউএনও মাহমুদা জাহান বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা প্রদান করা হবে।”

এই সহানুভূতিশীল উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা সবার।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধার আবুবকর সিদ্দিকের বসতঘর দু’টি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান ও অন্যানয় সহায়তা তুলে দেন।

Tags: দুর্ঘটনাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম