Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমল: সেনাবাহিনীর মধ্যস্থতায় সমঝোতা

Bangla FMbyBangla FM
৬:৫৮ am ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে সোমবার আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে আলুর হিমাগারের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলেছে। পরে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অংশগ্রহণকারীরা আনুষ্ঠানিকভাবে ভাড়ার নতুন চুক্তিতে স্বাক্ষর করেন।

বৈঠকে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী ও সহসভাপতি আলম আলীসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ে সংরক্ষিত আলুর ক্ষেত্রে আগের চুক্তির হার বজায় থাকবে, তবে শ্রমিক খরচ হিসাবে ৫০ পয়সা নেওয়া হবে।

এর আগে প্রতি কেজি আলুর হিমাগারের ভাড়া ছিল ৪ টাকা। চলতি মৌসুমে হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়ে ৮ টাকা নেওয়ায় আলু চাষি ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তারা বিক্ষোভ শুরু করেন। সেনাবাহিনীর মধ্যস্থতায় এই দ্বন্দ্ব মিটিয়ে নতুন ভাড়ার চুক্তি হওয়ায় আলু চাষিরা স্বস্তি প্রকাশ করেছেন।

Tags: রাজশাহীহিমাগার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক
  • চট্টগ্রাম-৯ আসনে ভোটের পর নাগরিক প্রত্যাশা
  • কোনো অপশক্তির কাছে মাথা নত নয়: শফিকুর রহমান
  • নির্বাচনের পর সহিংসতা, উদ্বেগ প্রকাশ
  • মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম