Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাখিদের জন্য এক হাজার মাটির বাসা: পীরগাছায় ইউএনও’র পরিবেশবান্ধব প্রকল্প

Bangla FMbyBangla FM
৫:০৩ am ১৪, মে ২০২৫
in পরিবেশ
A A
0


হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরের আকাশছোঁয়া গাছগুলো যেন হঠাৎ করেই হয়ে উঠেছে পাখিদের নতুন ঠিকানা। গাছে গাছে বসানো হচ্ছে মাটির তৈরি ছোট ছোট বাসা। প্রকৃতির প্রতি ভালোবাসা আর পাখিদের নিরাপদ আশ্রয় ফেরাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন।

‘পাখিদের জন্য এক হাজার বাসা’—এই নামে একটি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এডিপি ও রাজস্ব খাতের বরাদ্দ থেকে ২ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে গাছের ডালে বসানো হচ্ছে এক হাজার মাটির বাসা।

মঙ্গলবার (১৩ মে) পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও নাজমুল হক সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপসহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইউএনও নাজমুল হক সুমন বলেন,

“প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের আগে পাখিদের বাঁচাতে হবে। তাদের বাসস্থানের সংকট দিন দিন বাড়ছে। আমরা চাই পাখিরা এই বাসাগুলোকে তাদের নিজস্ব অভয়াশ্রম হিসেবে নিক, আমাদের আকাশে ফিরিয়ে আনুক প্রাণের ছোঁয়া।”

এই প্রকল্প শুধু মাটির বাসা বসানোর নয়, বরং প্রকৃতিকে নতুন করে ফিরিয়ে আনার এক নিঃশব্দ আন্দোলন। পীরগাছার আকাশে খুব শিগগিরই শোনা যাবে নতুন ডানার শব্দ—সেই প্রত্যাশায় তাকিয়ে আছে প্রকৃতি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম