Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ০৭, মে ২০২৫
in জাতীয়
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী:
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার (৭ মে) বিকেল ৪টায় তিনি হাসপাতালে উপস্থিত হন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সূফী নুর মোহাম্মদ, নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, “রেলওয়ে হাসপাতালগুলো দেশের ঐতিহ্য বহন করে। কিন্তু দীর্ঘদিন অবহেলিত থাকায় সেগুলো এখন নাজুক অবস্থায় রয়েছে। সরকার এখন এসব হাসপাতালের সম্ভাব্যতা যাচাই করছে, যাতে এসব প্রতিষ্ঠানকে পুনরায় কার্যকর করে তোলা যায়।”

তিনি আরও জানান, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে কেন্দ্র করে পিপিপি (PPP) মডেলে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি সরকার বিবেচনা করছে।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ, নীলফামারী সদরের দারোয়ানি টেক্সটাইল মিল মাঠসহ একাধিক স্থান পরিদর্শন করেন। সেখানে ১০০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান দেখতে যান তিনি। তিনি বলেন, “এটি শুধুমাত্র নীলফামারী নয়, গোটা উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত একটি উদ্যোগ।”

Tags: স্বাস্থ্য মন্ত্রণালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ৪নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২
  • বিএনপির দ্বিমুখী প্রতিযোগিতায় উত্তপ্ত মৌলভীবাজার-৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম