Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে ইসলামিক ফাউন্ডেশন

Bangla FMbyBangla FM
৬:৩৪ am ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_0

Oplus_0

পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর জামে মসজিদের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সভাপতি ও সম্পাদক কমিটির সদস্যদের না জানিয়ে এককভাবে আর্থিক লেনদেন, উন্নয়ন কাজ এবং ইমাম পরিবর্তন করেছেন। এমনকি সাম্প্রতিক সময়ে মসজিদের নামে পাওয়া ১০ লক্ষ টাকার সরকারি বরাদ্দ থেকে অনুমোদন ছাড়াই নিম্নমানের টাইলস বসিয়ে প্রায় ২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

এছাড়া বাৎসরিক চাঁদা, হারীর টাকা ও ওয়াজ মাহফিলের গচ্ছিত অর্থ রেজুলেশন ছাড়া ব্যাংক থেকে উত্তোলন করে ব্যয়ের অভিযোগ করা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় সভাপতি-সম্পাদক কমিটির সদস্যদের সঙ্গে রুক্ষ আচরণ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে কমিটির সাতজন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। মসজিদের সুষ্ঠু পরিচালনার স্বার্থে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউপি সদস্য আনোয়ার এলাহীসহ এলাকাবাসী।

তদন্তে ইসলামিক ফাউন্ডেশন:
বিষয়টির সত্যতা যাচাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইনকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানান ফিল্ড সুপারভাইজার।

অন্যদিকে অভিযুক্ত মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক সব অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

Tags: অনিয়ম ও দুর্নীতিঅপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম