Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা করতে যাওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

Bangla FMbyBangla FM
১০:৩৪ am ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মতি খা (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করতে যাওয়ায় প্রবাসীর দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ধর্ষণচেষ্টার অভিযুক্ত মতি খা, তার ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা ঘটেছে গত শুক্রবার (১৩ জুন)। সকাল সাড়ে ৯টার দিকে প্রবাসী সোহেল দেওয়ানের স্ত্রী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশী মতি খা হঠাৎ বাড়িতে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করেন। ভুক্তভোগী গৃহবধূর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে মতি খাকে ধরে ফেলে, পরে তিনি পালিয়ে যান। বিকেলে ভুক্তভোগী গৃহবধূ ও তার শশুর থানায় অভিযোগ করতে গেলে, মতি খা তার ভাই লতিফ খা ও আত্মীয় এমদাদ ফকিরের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢুকে সোহেলের দুই ভাই লালন দেওয়ান (৩৫) ও মিলন দেওয়ান (৪০)-কে পিঠ, মাথা, হাত ও পেটে কুপিয়ে গুরুতর আহত করেন।

আহতরা প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, “মতি খা আমার মামা হলেও এমন কাজ করবে ভাবতে পারিনি। আমি তার কঠোর বিচার চাই।”

আহত লালন ও মিলনের বাবা গিয়াসউদ্দিন দেওয়ান বলেন, “আমার পুত্রবধূর সঙ্গে খারাপ আচরণ করায় আমরা থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। তার প্রতিবাদে তারা আমার দুই ছেলেকে বাড়িতে ঢুকে কুপিয়েছে। আমি সঠিক বিচার চাই।”

স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, “ধর্ষণচেষ্টা ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Tags: অপরাধধর্ষণচেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
  • ঝুঁকির সেতুতে বাউফলে প্রতিদিনের জীবন যাতায়াত হাজারো মানুষের
  • তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • কাপাসিয়ায় সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম