Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Bangla FMbyBangla FM
১০:৩২ am ১৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিস।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি।

আমরা আশা করছি সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম, ডাটা এন্ট্রি অপারেটর আরিফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম জাকি, গোলাম আযম ও স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইন্টেন্যান্স অপারেটর মেহেদী হাসানসহ অন্যরা।

Tags: মানববন্ধনশিবগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া
  • ঝুঁকিতে ৪০ শতাংশ ভোটকেন্দ্র
  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম