Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবিপ্রবিতে আওয়ামী লীগ নিষিদ্ধে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

Bangla FMbyBangla FM
৫:০৯ am ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নোবিপ্রবি প্রতিনিধি: জসিম উদ্দিন

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) মধ্যরাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় এই আনন্দ মিছিল। মিছিলটি ভাষা শহীদ আব্দুস সালাম হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। পরে শিক্ষার্থীরা জুলাই স্মৃতি হল প্রদক্ষিণ করে শান্তিনিকেতন হয়ে আবারও শহীদ মিনার চত্বরে ফিরে আসেন।

মিছিলে শিক্ষার্থীরা “নোবিপ্রবির একশন ডাইরেক্ট একশন”, “এই মুহূর্তে খবর এলো—আওয়ামী লীগ নিষিদ্ধ হলো”, “ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা”, “লীগ ধর জেলে ভর”, “নোবিপ্রবিতে খবর দে, ছাত্রলীগের কবর দে”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”—ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করে এবং অনেকে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। পরে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নেন।

Tags: আনন্দ মিছিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম