Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই ,চীনের মৈত্রী হাসপাতাল’

Bangla FMbyBangla FM
৩:২৫ pm ২৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:

‘রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল’ ছাত্র-জনতার মুহুর্মুহু ¯েøাগানে মুখর হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়াবাজার এলাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া
বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

oplus_0

মানববন্ধনের কারণে ওই রোডে ধীর গতিতে যানবাহন চলাচল করে। গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের
সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক
হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান, রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।


বক্তারা বলেন, ৩১ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি
প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে। বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার
রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম