Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে সৈয়দপুরে তাৎক্ষণিক আনন্দ মিছিল

Bangla FMbyBangla FM
৭:১২ am ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করার পর সেই খবরে সৈয়দপুরে তাৎক্ষণিকভাবে ছাত্র-জনতা আনন্দ মিছিল করেছে। শনিবার (১০ মে) রাতে পাঁচ মাথা মোড় পুলিশ বক্সের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলকারীরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগানে শহর মুখরিত করে তোলে।

মিছিলের নেতৃত্ব দেন সৈয়দপুর জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শাকিল চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুব বিভাগের সৈয়দপুর শহর শাখার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ শুভ এবং ছাত্র-জনতার পক্ষে মো. মাহিন, মো. মেহরাব, মো. নয়ন, মোবারক, ইমান, শাহিদ, সজীব, ও কবি প্রমুখ। কর্মসূচিতে দুই শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।

এদিকে একই খবরে নীলফামারী জেলা সদর ও ডোমার উপজেলাতেও তাৎক্ষণিক বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম