Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে হেমায়েত-ঢালীর ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৮ pm ১২, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি:

খুলনা ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি – ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রঃ) এর ৭৩তম – বার্ষিক ফাতেহা শরীফ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছর ১৪ ও ১৫ই মার্চ দুই দিনব্যাপী এই বাৎসরিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় ।

এ বছর পবিত্র মাহে রমজানের জন্য পিছয়ে ১০ ও ১১ এপ্রিল করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার জুম্মার পর থেকে সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মাগরিববাদ বাৎসরিক মাহফিলের বয়ান এবং ১১ এপ্রিল শনিবার সকাল থেকে কোরআনখানি ও যোহরবাদ আখেরী মোনাজাত ও ঐতিহ্যবাহী মেজবানীর (তবারক) মধ্যে দিয়ে ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ হয়েছে। ফাতেহা শরীফের আখেরী মোনাজাতে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী।

বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে খুলনাসহ খুলনা জেলার বাহিরের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান ও শুভাকাংখি বাৎসরির ফাতেহা শরীফে উপস্থিত হন।

এ সময় জেলা বিএনপি নেতা এস এ , রহমান বাবুল, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ফারক হোসেন মিনা, এস এম ইসহাক হোসেন, আলহাজ্জ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা বায়েজীত বোস্তামি, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লবী কাজী খলিলসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।

উল্লেখ্য, মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আদা, মধু ও কালিজিরা দিয়ে সকালে চর্চা: উপকার, প্রয়োজনীয়তা ও সতর্কতা
  • কাপ্তাইয়ে জলে ফুল ভাসিয়ে ‘বিষু’ উৎসব পালিত
  • শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
  • হাম প্রতিরোধের দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ড. জিয়াউদ্দিন হায়দার
  • বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলনেতা ইয়বাসহ গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম