সিলেট ব্যুরো:
সিলেট মহানগরীর ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। বৃহস্পতিবার পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী উপস্থিত থেকে ৫০টি ফোন সরাসরি প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন। বাকি ২০টি ফোন ইতিমধ্যেই মালিকরা সংগ্রহ করেছেন।
পুলিশ জানায়, গত ২০ দিনে ছয়টি থানার ৩৯৬টি জিডি পর্যালোচনা করে এই ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন দ্রুত ফেরত দিতে কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং নাগরিকদের সতর্কভাবে মোবাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

