Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে মাদক বিক্রেতাসহ ৭ জন আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৯ pm ০৭, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

মনোয়ার বাবু,ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক বিক্রেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অপর ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলার নুরপুর এলাকার জোবায়দুল (২৪) -এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কশিগাড়ী এলাকার সোলায়মান ফকির (৩২) ও জামিরুল হোসেন (৪০), রামকৃষ্ণপুর (ইছলা) এলাকার গাজীউর রহমান (৫৬), নুরপুর এলাকার অমিত কুমার সাহা (৩২), বলগাড়ী এলাকার আনোয়ার হোসেন (২৬)এবং রঘুনাথপুর এলাকার লিমন খন্দকার (২৭)।

ঘোড়াঘাট উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,জরুরি সেবা ৯৯৯ এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানের সময় মাদক কারবার ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

Tags: দিনাজপুরবিক্রেতামাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম