Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে বন্য শূকরের আক্রমণে আহত ৭

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ০৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি বন্য শূকরের আক্রমণে সাতজন আহত হয়েছেন,যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার সকালে এই বন্য শূকরটি উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা, কামাত ও হাদিনগর গ্রামে এ আক্রমণ চালায়।

স্থানীয়রা জানায়, হাদিনগর গ্রামের নাসির উদ্দিন সকালে বিনোদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শূকর তার ওপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।

ওই সময় পাশের কামাত গ্রামে একটি আমবাগানে কাজ করার সময় আরও তিন শ্রমিক বন্য শূকরের আক্রমণের শিকার হন। আহতরা হলেন ওই গ্রামের জনি, ডালিম ও মুলি। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ‘ শূকরের আক্রমণে আহত হয়ে চারজন চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে নাসিরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসা নিয়ে জনি বাড়িতে ফিরে গেছেন,ডালিম‌ ও মুলি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্বেচ্ছায় ভর্তি হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও খোন্দা গ্রামের খাইরুল ও হুদমা গ্রামের আসিয়া এবং তাহির বন্য শূকর করের আক্রমণে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বন্য শূকরটিকে স্থানীয়রা ধাওয়া দিলে সেটি আকারে ছোট হলেও দ্রুতগতিতে ছুটে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওই বন্য শূকরটির অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Tags: আক্রমণচাঁপাইনবাবগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য
  • মুক্তাগাছায় বাবার অপকর্ম ঠেকাতে গিয়ে ছেলের হামলায় নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম