Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদী ধর্ষণ মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ০১, মার্চ ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার ও শনিবার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী স্বপ্রণোদিত হয়ে আদালতে উপস্থিত থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী দাঁড়াননি।

গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালানোর চেষ্টা করার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে নূরাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকেও হযরত আলীকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বাধীন একটি চক্র তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানা এলাকার কোতালিরচর দড়িকান্দি গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: ধর্ষণনরসিংদীরিমান্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে গালফভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
  • রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি
  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
  • খামেনির মৃত্যুতে হামাসের তীব্র প্রতিক্রিয়া
  • শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম