Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্য আটক

Bangla FMbyBangla FM
৯:৫২ am ২৩, জুন ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে অনলাইন ভিসা জালিয়াতির অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওসি আব্দুল কাদের।

তিনি জানান, শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা এলাকার বাসিন্দা ভুক্তভোগী নয়ন (২৯) গতকাল (২২ জুন) উনিশ লাখ দশ হাজার টাকা প্রতারণার শিকার হন বলে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান এর নির্দেশে তদন্ত শুরু করে ডিবি। ঘটনার সত্যতা নিশ্চিত হলে পরিদর্শক মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল কিশোরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভিসা প্রতারক চক্রের চার সক্রিয় সদস্য আটক করা হয়। তারা হলেন:

  • মো. রুজু (১৯) ও রাজু (২৬), পিতা মো. কহিনুর, মুসরুত পানিয়াল পুকুর, কিশোরগঞ্জ
  • মো. শাকিল (২৫), পিতা মো. মনোয়ার হোসেন, মুসরুত বটতলা, কিশোরগঞ্জ
  • আল আমিন (২০), পিতা মৃত মুকুল, একই এলাকা।

অভিযানে তাদের কাছ থেকে ভিসা জালিয়াতির কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি কাদের।

আটকদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও দণ্ডবিধির ৪১৭/৪০৬/৪২০ ধারায় মামলা (নম্বর-২২, তারিখ-২২/০৬/২০২৫) রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন সময়ে অনলাইনে বিদেশি ভিসা, চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত।

পুলিশ প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই ধরনের ভিসা প্রলোভনে প্রভাবিত না হয়ে যেকোনো তথ্য যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tags: অনলাইন ভিসা প্রতারক চক্রনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম