Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৪:০৪ pm ১৬, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গ্রীণ ফোরামের আয়োজনে “কুরআনের শিক্ষা ও রমাদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। 

এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রীণফোরামের অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন । 

সেমিনারে বক্তারা কুরআনের বিভিন্ন আয়াত ও রমজানের করণীয় ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “কুরআনের আলোচনা একবছর বা একদিন বা দুইদিনে শেষ করা যাবে না। আমরা প্রায় একা একা ইফতার করি। কিন্তু খাবার সামনে রেখে ইফতারের সময় না হওয়া পর্যন্ত কেন খাই না। কারণ, মনে করি আল্লাহ আমাদের দেখছেন।”

 প্রধান আলোচক ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন, “কুরআন হলো আমাদের গাইডলাইন। এটা ফলো করলে জীবনে সফলতা আসবে অন্যথায় জীবনে ধ্বংস আসবে।” 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সবসময় যেন সেভাবে চলতে পারি ও কুরআনের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারি। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “গ্রীণ ফোরাম আমাদের মধ্যকার শিক্ষাটাকে শাণিত করার আয়োজন করেছেন। রমাদান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির, ধৈর্য ও তাকওয়ার মাস। কুরআন আমাদের জীবনের সর্বোত্তম পথপ্রদর্শক, যা আমাদের সত্য, ন্যায় ও নৈতিকতার শিক্ষা দেয়। তাই এই মাসে কুরআনকে বোঝার, পড়ার ও তার উপর আমল করার প্রতিজ্ঞা করা উচিত।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শেখে ও অন্যকে শেখায়।” (সহিহ বুখারি) তাই আসুন, আমরা কুরআনের শিক্ষা গ্রহণ করি, আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কুরআনের আদর্শ অনুসরণ করি। তিনি এই মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

মো.সুমন মৃধা

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 
  • হঠাৎ জ্ঞান হারালেন মির্জা আব্বাস, হাসপাতালে ভর্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম