Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত 

Bangla FMbyBangla FM
৯:০৪ am ১০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া : 

শেরপুরের শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। ৮ মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ৪টি গ্রামে একই সাথে কুকুরের আক্রমনের  ঘটনা ঘটে। 

oppo_0

পরে আহত ব্যক্তিদের স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।কুরের কামড়ে আহত ব্যাক্তিরা হলেন,  হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগম (৪৫)সহ অন্তত ১৫জন । 

কুকুরটি একইসাথে ৪টি মহিষকে কামড়িয়ে আহত করে।

জানা গেছে, শ্রীবরদী উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। ওইসময় কুকুরটি যাদেরকে সামনে পায় তাদেরকে কামড় দেয়। এতে ৪টি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

 এদিকে, ঘটনার পর রাতেই পাগল কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের ৩ জন মানুষকে কামড়িয়েছে। আবার ৪টি মহিষকেও কামড়িয়েছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ  মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আর হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম