Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ ৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস”

Bangla FMbyBangla FM
৫:১০ am ০৮, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

সত্যজিৎ দাস:

আজ ৮ মার্চ,”আন্তর্জাতিক নারী দিবস”—একটি দিন,যা শুধুমাত্র উদযাপনের জন্য নয়,বরং নারীর অধিকার,সমতা ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতির দিন। এ বছরের প্রতিপাদ্য “অধিকার,সমতা,ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন”, যা নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।  

বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য অনুযায়ী,বর্তমান গতিতে চললে পূর্ণ লিঙ্গ সমতা অর্জনে ২১৫৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে। পাঁচ প্রজন্ম অপেক্ষা করবে,নাকি এখনই উদ্যোগ নেবে—এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নারীদের প্রতি বৈষম্য ও বঞ্চনা দূর করতে এখনই দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।  

এই দিবসের সূচনা হয়েছিল ১৮৫৭ সালে নিউইয়র্কের একদল সাহসী নারী শ্রমিকের সংগ্রামের মাধ্যমে,যারা ন্যায্য মজুরি,কর্মঘণ্টা হ্রাস ও স্বাস্থ্যকর কর্মপরিবেশের দাবিতে রাস্তায় নেমেছিলেন। তাদের আন্দোলনের পর ১৮৬০ সালে গঠিত হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’।  

এরপর ১৯১০ সালে জার্মান নেত্রী ক্লারা জেটকিন কোপেনহেগেনের এক সম্মেলনে ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করেন। জাতিসংঘ ১৯৭৫ সালে প্রথমবারের মতো দিনটি পালন করে এবং ১৯৭৭ সালে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।  

বাংলাদেশে নারী দিবসের কর্মসূচিঃ-  

আজকের দিনটিকে কেন্দ্র করে দেশে বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে—  

১) বাংলাদেশ মহিলা পরিষদ শহীদ মিনারে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

২) জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করবে।

৩) নারীমুক্তি কেন্দ্র নারী সমাবেশের মাধ্যমে সমঅধিকার ও সহিংসতা প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়নের আহ্বান জানাবে।

৪) হিল উইমেন্স ফেডারেশন নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করবে।

৫) জাতীয় প্রেস ক্লাব ও বিশ্বসাহিত্য কেন্দ্র নারী মুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে।  

নারী দিবস উদযাপন একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি একটি চলমান আন্দোলন। সমাজ তখনই এগিয়ে যাবে,যখন নারীরা শিক্ষা,কর্মসংস্থান, পরিবার ও সামাজিক পরিসরে সমান সুযোগ পাবে।আসুন,আমরা সবাই একসঙ্গে নারী অধিকার ও সমতার জন্য কাজ করার শপথ নেই—কারণ সমতা মানেই সত্যিকারের উন্নয়ন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • বিশ্ববাজারে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে জ্বালানি তেলের মূল্য
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম