Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে কমিশনে যাচ্ছেন সোহেল তাজ

Bangla FMbyBangla FM
৯:৫৬ am ০৩, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কিত কমিশনকে ওই সময়কার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং পরামর্শ জানাতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

 এজন্য মঙ্গলবার (৪ মার্চ) স্বপ্রনোদিত হয়ে কমিশনের কাছে যাবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন সোহেল তাজ।

সম্প্রতি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। 

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ইলিয়াস হোসাইন সোহেল তাজকে ওই সময়ের অ্যারাইভাল ভিসা দেখানোর চ্যালেঞ্জও দিয়েছেন। পোস্টের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি।

তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ওই অভিযোগের প্রেক্ষিতে সোহেল তাজ গত ২৭ ফেব্রুয়ারি এক পোস্টে লিখেন, ‘প্রমান করো- না পারলে নাকে খত দিতে হবে’

সেখানে তিন আরও লিখেন,  ‘আত্মস্বীকৃত স্বাধীনতা/মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত “ইনভেস্টিগেটিভ সাংবাদিক” বার বার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমান ছাড়া মিথ্যা-বানোয়াট-মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

একই পোস্টে ৩টি বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করেন তিনি। প্রথমটি ছিল, ‘ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসেরকে অনুরোধ করবো, আপনি তথ্য-প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’

দ্বিতীয় দ্রষ্টব্যে তিনি লিখেন, ‘আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কী ভূমিকা ছিল- আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি- আমার ইটারভিউসমূহ দেখে নিয়েন। ভাঙা রেকর্ডের মত বার বার বলতে পারবো না।

শেষ দ্রষ্টব্যে তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, ‘আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এইরকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মনগড়া অভিযোগ করা হয়, আপনি কী করতেন?’

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম