দেশের মানুষ পরিবর্তন চায় বলেই গণভোটে শতকরা ৬৯ ভাগ ‘হ্যাঁ’ ভোট পড়েছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং ‘ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও ঢাল হয়ে দাঁড়াবেন। পাশাপাশি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে চাঁদাবাজি বন্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তার ভাষায়, “প্রথমে প্রতিবাদ, তারপর প্রতিরোধ করবো।”

