Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশে সুযোগ পেলেন মৌলভীবাজারের ১৯ তরুণ-তরুণী

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ২৯, মে ২০২৫
in চাকুরি
A A
0


সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলা থেকে প্রাথমিকভাবে ১৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী এবং ১৬ জন পুরুষ।

পুলিশ সুপার বলেন, “সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে। কোনো ধরনের তদবির, অনিয়ম বা পক্ষপাতের সুযোগ এখানে ছিল না। নির্বাচিত সবাই যোগ্যতা, মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

নবনিযুক্তদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, তিন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়—শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

গত ২০ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ২৮১ জন প্রার্থী। আজ (২৯ মে) ছিল চূড়ান্ত ধাপের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। পরীক্ষার ফলাফল শেষে ১৯ জনের নাম ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন (পিপিএম)সহ নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম