Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

Bangla FMbyBangla FM
৯:২৬ am ২১, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি একটি ক্যানটিন সংলগ্ন ক্লাসরুমে আঘাত করে, এতে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। নিরাপত্তা ও উদ্ধার কাজ চলমান রয়েছে। স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কর্তৃপক্ষ দ্রুত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে।

বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বাহিনী কাজ শুরু করেছে।

Tags: উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তব্রেকিং নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম