Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

Bangla FMbyBangla FM
১০:২৬ am ২৪, মে ২০২৫
in অপরাধ
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) ভোররাতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বনগ্রামের মো. মোশারফ শেখের ছেলে রনি শেখ (৩৭), তার ভাই ইনছান শেখ (২১) এবং একই গ্রামের আবু তালেব মোল্যার ছেলে খায়রুল মোল্যা (৪৫)। অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান,
“গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—বেতের ঢাল ২টি, চায়নিজ কুড়াল ১টি, ফালা ৩টি, হকিস্টিক ২টি, চাকু ১টি, পেন ক্যামেরা ১টি, ডিজিটাল ক্যামেরা ১টি, গাঁজা মাপার ওজন মেশিন ১টি, গাঁজা ৫০০ গ্রাম ও ইয়াবা ৪৪ পিস।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Tags: অপরাধযৌথ বাহিনীর অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা
  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু
  • প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে পাংশার মানুষ: এমপি হারুন অর-রশিদ
  • রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
  • রাজশাহীতে শত্রুতার জের ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম