Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে মহাসড়ক যেন ভূট্টা শুকানোর মাঠ, সড়ক দুর্ঘটনার আশঙ্কা

Bangla FMbyBangla FM
৭:৫৩ am ০৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখন যেন খড় ও ভূট্টা শুকানোর মাঠে পরিণত হয়েছে। কৃষকরা সড়কের ওপর ধান ও ভূট্টার খড় শুকাতে দেওয়ায় যান চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

স্থানীয়রা জানান, খড় শুকানোর কারণে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শফিকুল ইসলাম, আব্দুল লতিফসহ কয়েকজন এলাকাবাসী বলেন, বিশেষ করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে। এতে প্রায়ই ঘটে যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। এমনকি যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কাও করছেন অনেকে।

স্থানীয় চালক ও পথচারীরা জানান, স্থলবন্দরের কারণে এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি চলাচল করে। এর ওপর মহাসড়কের মাঝখানে খড় শুকানোর কাজ চলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সচেতন নাগরিকরা বলছেন, মহাসড়ক জনসাধারণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা খড় শুকানোর জন্য বিকল্প স্থান নির্ধারণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় ধরনের প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

মোঃ মেছবাহুল আলম 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম