Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

Bangla FMbyBangla FM
৬:৪৩ am ১৮, জুন ২০২৫
in বিজ্ঞান প্রযুক্তি
A A
0

মনির হোসেন, বেনাপোল:
“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক আয়োজনে, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫। রাজধানী ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে যশোরের চার খুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবিত কৃষিনির্ভর রোবট “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

যশোরের জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর নেতৃত্বে তৈরি এই প্রকল্পে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন নির্বাহী সদস্য মুজাহিদ উল হাসান, মাহমুদুল হাসান মেহেদী ও তাহমিদ মৃধা।

রোবটটি বিশেষভাবে কৃষিকাজের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মাটি পরীক্ষা, বীজ বপন, কীটনাশক ছিটানোসহ বিভিন্ন কৃষি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। উদ্ভাবকরা আশা করছেন, এই রোবট বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লবের সূচনা করবে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী সকলের জন্য মেলাটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং জে.সি.বি বিজ্ঞান ক্লাব আমন্ত্রণ জানিয়েছে সবাইকে এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য।

Tags: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় আজ
  • দীঘিনালায় ১১ দলীয় জোটের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী
  • মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ৪নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম