Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন: ছারছীনার পীর সাহেবের আহ্বান

Bangla FMbyBangla FM
৩:৩০ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ও শান্তিকামী দেশসমূহকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।

সম্প্রতি গাজা ও ইরানে ইসরাইলের সামরিক হামলার প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমেরিকা ও বৃটেনের মদদে জায়নবাদী শক্তি মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই থেকে ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাযজ্ঞে বিশ্ব শান্তি আজ হুমকির মুখে।”

তিনি বলেন, “ইসরাইল এখন শুধু ফিলিস্তিন নয়—গোটা মুসলিম বিশ্ব ও আশপাশের দেশগুলোর জন্য এক দুঃস্বপ্ন। ফিলিস্তিন, লেবানন, গাজা, সিরিয়া ও মিশরের মানুষ তাদের জন্মভূমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। প্রতিরোধ যুদ্ধে শহীদের লাশের মিছিল দীর্ঘ হচ্ছে, শিশু ও নারীর আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে।”

পীর ছাহেব আরও বলেন, “ইসরাইলের আগ্রাসন সভ্যতার যেকোনো মানদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ। তাই বিশ্ববাসীকে এ আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। নয়তো মানবতা, সভ্যতা ও ন্যায়বিচারের দাবিগুলো নিছক প্রহসনে পরিণত হবে।”

Tags: ইসরাইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় আজ
  • দীঘিনালায় ১১ দলীয় জোটের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী
  • মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ৪নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম