Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় দোকান দখলের অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৪:৫০ pm ০২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

জেলা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা নগরীর ফৌজদারী মোড় এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক দখলের চেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

বুধবার (২ জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ, সুমাইয়া ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।

“ভাড়া নিচ্ছেন জোর করে, দিচ্ছেন দখলের হুমকি”

লিখিত বক্তব্যে নাজমা আক্তার অভিযোগ করেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে আসছি। কিন্তু সাবেক কাউন্সিলর বিল্লাল ও তার সহযোগীরা আমাদের দোকানগুলো জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। মাসিক ভাড়ার নামে টাকা আদায় করছেন এবং ব্যবসায়িক কার্যক্রমে নানাভাবে বাধা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “বিল্লাল বিএনপির ক্ষমতার অপব্যবহার করে আমাদের হয়রানি করছেন। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যবসা চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে।”

বিচার ও নিরাপত্তা দাবি

সংবাদ সম্মেলনে বক্তারা সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

তারা আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা বিল্লাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেইসাথে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

Tags: সংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাতারে ফের হামলা চালালে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
  • প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দেলোয়ারের লড়াই, জীর্ণশীর্ণ ভাঙা ঘরেই প্রতিবন্ধী ছেলের আশ্রয়
  • সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ
  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম