Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভিক্ষার টাকায় দিন কাটছে বীরগঞ্জের প্রতিবন্ধী প্রমিলার সংসার

Bangla FMbyBangla FM
২:৩০ pm ১৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0


মো:আরিফ ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর
ইউনিয়নের গণোপৌত বিলপাড়া গ্রামের প্রমিলা ও তার দুইকন্যা। অভাব-অনটনের ছায়া গাঢ় হয়ে থাকা এই পরিবারে প্রতিটি দিন যেন এক কঠিন সংগ্রাম তাদের।


প্রমিলা নিজেই শারীরিক প্রতিবন্ধী। তার দুই কন্যা অনামিকা (১০) ও সনজিতা (৮) জন্ম থেকেই একই প্রতিবন্ধকতায় আক্রান্ত। তাদের জন্মও হয়েছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। এভাবেই তারা বেড়ে উঠছে। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি প্রমিলার স্বামী প্রশন্ন চন্দ্র রায় (৫৫), যিনি নিজেও একহাত
প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছেন।


জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় সংসার চালাতে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন। সংসারে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলা এই পরিবারে বর্তমানে পাঁচজনসদস্য। প্রমিলা ও তার দুই কন্যা প্রতিবন্ধী ভাতা পান এবং তার বৃদ্ধা মা জোছনা বয়স্ক ভাতা পান। তবে তা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ, ওষুধ-পথ্য কিংবা খাবার
নিশ্চিত করা সম্ভব নয়। অসুস্থ মায়ের চিকিৎসাও থমকে আছে টাকার অভাবে। সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর থাকলেও নেই খাবারের নিশ্চয়তা, নেই স্থায়ী আয়ের কোনো ব্যবস্থা। জায়গা-জমিও না থাকায় জীবিকার অন্য কোনো পথ খোলা নেই প্রমিলার পরিবারের সামনে। অভাবের মাঝেও দুই প্রতিবন্ধী কন্যা স্কুলে যাচ্ছে।


অনামিকা স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সনজিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই অনাহারে-অর্ধাহারে তাদের পড়ালেখা কতদিন চলবে?
স্থানীয় দোকানদার ফয়েজ উদ্দিন বলেন, এই পরিবারটি সত্যিই অসহায়। প্রশন্ন মাঝে মধ্যে আমার দোকানে এসে সহায়তা চায়, আমি যতটুকু পারি সহযোগীতা করি। শিবরামপুর ইউনিয়নেরন মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিমউদ্দিন আহমেদ জানান, প্রমিলার পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। সমাজের হৃদয়বান মানুষদের
এগিয়ে আসা এখন সময়ের দাবি।


এলাকাবাসীও জানিয়েছেন, সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের সহানুভ’তির হাত বাড়ানো জরুরি হয়ে পড়েছে। শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, সে সরকারি ভাতা ভোগী, তার দুই প্রতিবন্ধী কন্যার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে
দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ থেকে সবধরনের সুযোগসুবিধা দেওয়ার চেষ্টা করি। তবে সমাজের হৃদয়বান মানুষরা তাদের পাশে দাঁড়ালে পরিবারটির কিছুটা কষ্ট নিবারণ হতো। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, এলাকায় গিয়ে পরিবারটির খোঁজখবর নিয়ে সরকারি অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

Tags: জীবনযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের এক অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম