Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদক ব্যবসায় বাধা: পিরোজপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত

Bangla FMbyBangla FM
১০:০৮ am ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজী (২১) কে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় এক যুবক। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

আহত নোমান পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাহেবপাড়ার বাসিন্দা মো. শাহজাহান গাজীর ছেলে।

নোমানের ভাই এমরান গাজী অভিযোগ করে জানান, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় পালপাড়ার শহিদুল ইসলামের ছেলে মারুফ ওরফে ‘কসাই মারুফ’ দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে গাজী এন্টারপ্রাইজে বসে থাকার সময় মারুফ অতর্কিতে হামলা চালিয়ে নোমানকে পেটে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত নোমানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত রায় জানান, “নোমানের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, পেটে গুরুতর ইনজুরি পাওয়া গেছে। চিকিৎসা চলছে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম