Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি ভোট নয়,শ্রমিক দেখি-উপদেষ্টা সাখাওয়াত

Bangla FMbyBangla FM
২:০০ pm ১৭, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

নির্বাচন নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,“জাতীয় নির্বাচন হবে কি হবে না,সেটা আমার দায়িত্ব না। নির্বাচন কমিশন আছে, তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি শুধু চা শ্রমিকদের নিয়ে চিন্তা করি।”

শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

চা শ্রমিকদের পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, “তাদের বেতন-ভাতা বর্তমানে যা রয়েছে তা মোটেও পর্যাপ্ত নয়। তবে,চায়ের বাজার পরিস্থিতিও এখন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বাগানে চা উৎপাদনের খরচের তুলনায় অকশনে কম দাম পাচ্ছেন মালিকরা। মালিকদের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে শুধু চাপ দিয়ে মজুরি আদায় সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন; কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন,শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ মামাদ আল আজাদ,

অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক,

মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইরাইল হোসেন,পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

মতবিনিময় সভায় চা বাগানভিত্তিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

Tags: -উপদেষ্টা সাখাওয়াতশ্রমিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম