Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে কবরস্থানের পাশে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
১০:৩২ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. দিল, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের কবরস্থানের পাশে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে কবরস্থানের পাশের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিরাজগঞ্জ সদর থানায় খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার মোবাইল টিম সিরা-১ এর এসআই (নিঃ) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন,
“সকালবেলা দেখি একজন ব্যক্তি রাস্তার ধারে পড়ে আছেন। কাছে গিয়ে দেখি কোনো নড়াচড়া নেই। পরে আমরা পুলিশকে খবর দিই। উনি কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না।”

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি গত ৫-৬ মাস ধরে পঞ্চসারটিয়া এলাকায় ঘোরাফেরা করছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিঃ) মো. আল আমিন বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • বিশ্ববাজারে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে জ্বালানি তেলের মূল্য
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম