Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৫৩ am ১৫, জুন ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি;

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী মহানগর জামায়াতের আয়োজনে নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই রোকন সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রোকন সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের সময় জামায়াত নেতাকর্মীরা গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং ন্যায়বিচার দাবি করেন।

দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সমাবেশে নানা দিকনির্দেশনাও প্রদান করা হয়। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলের শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণ এবং মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে জ্বালানি তেলের পাম্পে উপচে পড়া ভিড়
  • সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ফরিদপুরে ক্ষেত থেকে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিপাকে কৃষকরা
  • নিলামের গরু কিনেও টাকা দেননি বিএনপি নেতা
  • গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম