Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাবের অভিযানে ডিমলার কুখ্যাত অপরাধী আব্দুল মালেক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১:৪২ pm ১৮, মে ২০২৫
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার কুখ্যাত অপরাধী আব্দুল মালেক (৩২) অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৭ মে) গভীর রাতে র‍্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে জলঢাকা উপজেলার বালাগ্রাম বাজার এলাকা থেকে আটক করে।

আব্দুল মালেক ডিমলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে স্থানীয়রা জানান।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ডিমলা থানায় দায়ের হওয়া এক চাঞ্চল্যকর দস্যুতার মামলার প্রধান আসামি ছিলেন মালেক। গত ১৮ মার্চ রাতে ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে দেড় লাখ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।

এই ঘটনায় মামলা দায়ের হলে র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালেককে গ্রেপ্তার করে এবং রাতেই ডিমলা থানায় হস্তান্তর করে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন,

“ধৃত আসামিকে রোববার (১৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

র‍্যাব জানায়, মাদক, দস্যুতা ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Tags: অপরাধঅভিযানগ্রেপ্তারডিমলার‍্যাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম
  • চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
  • ঈদকে সামনে রেখে দাম বেড়েছে যেসব পণ্যের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম