Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যয়সায়ীদের স্মারকলিপি প্রদান

Bangla FMbyBangla FM
১০:২৬ am ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা। 

রবিবার (৪মে) সকাল ১১টায়, ২শতাধিক ব্যবসায়ী র‍্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও মো. তুহিন হোসেন কার্যালয়ে উপস্থিত না থাকায়, অফিস সহকারী মো. নাজমুল হাসানের নিকট আবেদন জমা দেন। এরপর ব্যবসায়ীরা পদযাত্রা করে থানায় পৌঁছে আবেদনপত্র জমা দেন। 

রোমান মডেল মেডিক্যাল হলের মালিক রোমান খান জানান,  দোকানে ঢুকে গত শুক্রবার বিকালে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সূতী পটলপাড়া গ্রামের আ. করিমের ছেলে মো. শাওন (২২) দা নিয়ে তার উপর হামলা চালায়। এসময় দোকান কর্মচারী মো. হাসান (১৬) বাঁধা দিলে, হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সূতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী পুরনো বাজারে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ইদানিং বাজারে বিভিন্ন সময় বহিরাগত বখাটে/কিশোর গ্যাং বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে। আমাদের পক্ষে এর প্রতিকার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানাই।

সূতী বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে, এ কারনেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাতে এসেছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ একই পরিবারের ৪ জন দগ্ধ
  • শেখ হাসিনা ও কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মা-ছেলের মৃত্যু, আশঙ্কাজনক কয়েকজন
  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম