Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবেঃশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Bangla FMbyBangla FM
৫:৫৬ am ২৯, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে এবং যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
 বিগত সতের বছর হাসিনার নের্তত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দূর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে এর বিচার দ্রুত হওয়া দরকার। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তবুও উনার এখনো যথেস্ট মনোবল ও সাহস আছে। তিনি বলেছেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো। এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বচানী প্রক্রিয়া যদি না করো তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।
এছাড়াও তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন, এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমানের  সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিল দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার।

Tags: বিএনপিশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত পাসের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের খোলা চিঠি
  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম