Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামীলিগ নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল 

Bangla FMbyBangla FM
১২:৪২ pm ২১, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

জবি প্রতিনিধি, 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ২১ মার্চ শুক্রবার  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। জুমার নামাজের পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলে  ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামীলিগ নিষিদ্ধ কর’, ‘ওয়ান টু থ্রি ফোর,আওয়ামীলিগ নো মোর, ‘ আওয়ামীলিগ এর ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ব্যান ব্যান খুনি লীগ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যারা  আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই , আপনারা সচেতন হয়ে যান গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে আপনাদের পরিণতি আরও ভয়াবহ হবে।” 

জবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হাসান রাব্বি বলেন,”জুলাই বিপ্লবে যারা পাখির মতো গুলি করে আমাদের ভাইদের মেরেছিল, আমরা বেঁচে থাকতে তারা কিভাবে এই দেশের রাজনীতি করে? আজ আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন  পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহবায়ক মো: নুরনবী বলেন,  “সেনাবহিনীর একটা অংশ আমাদের সহযোগী ছিলো এটা অস্বীকার করার কোন সুযোগ নাই অপরদিকেও আরেকটা অংশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেটা করুণ কাহিনী।” 

সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Tags: আওয়ামী লীগনিষিদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম